বুধবার, ২৫ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

দ্বীন ইসলাম, শিমরাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে, একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন এবং 'তালাশ ক্রাইম দৃষ্টি' নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করতেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ২০-২০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক পিটিয়ে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা জেলার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, দ্বীন ইসলাম মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতেন। এসব বিষয় নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল এবং তিনি অভিযোগ করেন যে ওই চক্রই দ্বীন ইসলামকে হত্যা করেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৫ মার্চ ২০২৬


বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। দ্বীন ইসলাম, শিমরাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে, একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন এবং 'তালাশ ক্রাইম দৃষ্টি' নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করতেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।নিহতের পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ২০-২০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক পিটিয়ে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা জেলার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, দ্বীন ইসলাম মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতেন। এসব বিষয় নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল এবং তিনি অভিযোগ করেন যে ওই চক্রই দ্বীন ইসলামকে হত্যা করেছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত