বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরের অঙ্গণা ক্লাবের ৫৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন ; সভাপতি রিফাই, সাধারণ সম্পাদক মহসিন

চাঁদপুরের অঙ্গণা ক্লাবের ৫৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন ; সভাপতি রিফাই, সাধারণ সম্পাদক মহসিন
ক্রীড়া সংগঠক নূরুল আমিন খান নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রতিটি ক্লাবের ন্যায় চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্লাব ‘অঙ্গনা এসএসকেসি’র কমিটি পুনর্গঠিত হয়েছে। গেল বছর ১ ফেব্রুয়ারি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন খানকে সভাপতি এবং জায়েদ আল হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। কিন্তু ২০২৫ সালের ১৩ আগস্ট ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ক্লাব সভাপতি মৃত্যুতে স্থবির হয়ে পড়ে ক্লাবের কার্যক্রম। পরবর্তীতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম সাময়িকভাবে মুলতবি রাখা হয়। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলন ও মুলতবি সভা মঙ্গলবার (২৪ মার্র্চ) দুপুর সাড়ে ১২টায় পালপাড়ায় অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি জায়েদ আল হাসান রিফাইয়ের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্লীন চাঁদপুরের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ। 

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের সাবেক সভাপতি ওমর পাটোয়ারি। 

সাধারণ সম্পাদক মো. মহসিন পাটোয়ারির অনুমতিক্রমে দপ্তর সম্পাদক কবির খানের সঞ্চালনায় সভায় ক্লাব কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা মিজানুর রহমান খান লিটন, মনিরুজ্জামান রুবেল, তারেক আলম হিটলার, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, সিনিয়র সহ সভাপতি নাহিদ হায়দার খান, মাহবুবুর রহমান অপু, হাবিবুর রহমান খান, অর্থ সম্পাদক মো. সালাহউদ্দিন খান। 

সভার শুরুতে ক্লাবের সাবেক সভাপতি মরহুম সফিক উল্লাহ সরকার, জাহাঙ্গীর বেপারী, এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান এবং ক্লাবের উপদেষ্টা নান্নু হাওলাদার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি নাহিদ হায়দার খান।

সভা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বক্তারা ঐতিহ্যবাহী এই ক্লাবের স্মৃতিচারণ করেন। ক্লাবের যাত্রার শুরুতে আশেপাশের এলাকা থেকে তৈরী করা হয়েছিল ব্যাপক প্রতিবন্ধকতা। কিন্তু পালপাড়াবাসী এবং খান বাড়ির লোকজনের সার্বিক সহযোগিতায় আজ অঙ্গণা চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম একটি ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে। 

সাবেক সভাপতি মরহুম সফিক উল্লাহ সরকার, ওমর পাটোয়ারির অবদান কোন অংশে কম নয় বলে তারা বক্তব্যে উল্লেখ করেন।

প্রতিষ্ঠাতা খেলোয়াড় ও কর্মকর্তা জাহাঙ্গীর বেপারী, প্রাক্তন খেলোয়াড় প্রবাসী রাসেল, ইমন, ছক্কা কালুদের ভুয়সী প্রশংসা করেন বক্তারা।

আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্লীন চাঁদপুরের চেয়ারম্যান নূরুল আমিন খান নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে ক্লাব সভাপতি মনোনীত হন আহমেদ হাসান আল জায়েদ রিফাই এবং সাধারণ সম্পাদক মো. মহসীন পাটোয়ারি।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, মো. মাহবুবুর রহমান অপু, হাবিবুর রহমান খান, মারুফ আনাম, মো. আসাদুজ্জামান শাহরিয়ার। যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, সাইফুল ইসলাম টুটুল, শুভ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. গাউসুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ইমন খান, সোহাগ খান, জিকু, দপ্তর সম্পাদক মো. কবির খান সহ দপ্তর সম্পাদক মো. কবির ঢালী, অর্থ সম্পাদক মো. সালাহউদ্দিন খান, তথ্য ও প্রচার সম্পাদক ওমর ফারুক রিপন, আইন সম্পাদক এডভোকেট কাজী ঝুমন, সহ আইন সম্পাদক এডভোকেট মো. সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান খান জনি, ক্রীড়া সম্পাদক কালু খান, সহ ক্রীড়া সম্পাদক মাজহারুল হক বাবু ও সাংস্কৃতিক সম্পাদক মামুন পাটোয়ারী।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন-সোহরাব উদ্দিন আহমদ চঞ্চল, মো. বদিউজ্জামান সরকার, আবির পাটোয়ারী, তুহিন হাওলাদার, টিপু সুলতান খান, তুহিন খান, সোহাগ খান, বোরহান উদ্দিন মানিক, মো. আনিসুল কবির সুমন, কাউসার তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন খান, কাজী ফয়সাল, মামুন (মোবারক ভিলা), সাদ্দাম মোল্লা (পালপাড়া), মোঃ রাকিব খান, মোহাম্মদ মাহবুব খান, সোহাগ ভূঁইয়া, মোঃ রাজিব গাজী, রিপন ভূঁইয়া, মো. কবির খান, ইমন সরকার, ফারুক খান, ফরিদ খান, ফয়সাল আহমেদ রজব, নকিব হাসান বাবু, মো. কাদের খান, রাফি, সোহাগ সরকার, আলিফ ইব্রাহিম খুকু ও মাজহারুল ইসলাম অনিক।

অপরদিকে ক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর পাটোয়ারীকে প্রধান উপদেষ্টা করে ২৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

বিষয় : খেলাধুলা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


চাঁদপুরের অঙ্গণা ক্লাবের ৫৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন ; সভাপতি রিফাই, সাধারণ সম্পাদক মহসিন

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রতিটি ক্লাবের ন্যায় চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্লাব ‘অঙ্গনা এসএসকেসি’র কমিটি পুনর্গঠিত হয়েছে। গেল বছর ১ ফেব্রুয়ারি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন খানকে সভাপতি এবং জায়েদ আল হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। কিন্তু ২০২৫ সালের ১৩ আগস্ট ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ক্লাব সভাপতি মৃত্যুতে স্থবির হয়ে পড়ে ক্লাবের কার্যক্রম। পরবর্তীতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম সাময়িকভাবে মুলতবি রাখা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলন ও মুলতবি সভা মঙ্গলবার (২৪ মার্র্চ) দুপুর সাড়ে ১২টায় পালপাড়ায় অনুষ্ঠিত হয়।ক্লাব সভাপতি জায়েদ আল হাসান রিফাইয়ের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্লীন চাঁদপুরের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের সাবেক সভাপতি ওমর পাটোয়ারি। সাধারণ সম্পাদক মো. মহসিন পাটোয়ারির অনুমতিক্রমে দপ্তর সম্পাদক কবির খানের সঞ্চালনায় সভায় ক্লাব কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা মিজানুর রহমান খান লিটন, মনিরুজ্জামান রুবেল, তারেক আলম হিটলার, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, সিনিয়র সহ সভাপতি নাহিদ হায়দার খান, মাহবুবুর রহমান অপু, হাবিবুর রহমান খান, অর্থ সম্পাদক মো. সালাহউদ্দিন খান। সভার শুরুতে ক্লাবের সাবেক সভাপতি মরহুম সফিক উল্লাহ সরকার, জাহাঙ্গীর বেপারী, এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান এবং ক্লাবের উপদেষ্টা নান্নু হাওলাদার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি নাহিদ হায়দার খান।সভা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বক্তারা ঐতিহ্যবাহী এই ক্লাবের স্মৃতিচারণ করেন। ক্লাবের যাত্রার শুরুতে আশেপাশের এলাকা থেকে তৈরী করা হয়েছিল ব্যাপক প্রতিবন্ধকতা। কিন্তু পালপাড়াবাসী এবং খান বাড়ির লোকজনের সার্বিক সহযোগিতায় আজ অঙ্গণা চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম একটি ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে। সাবেক সভাপতি মরহুম সফিক উল্লাহ সরকার, ওমর পাটোয়ারির অবদান কোন অংশে কম নয় বলে তারা বক্তব্যে উল্লেখ করেন।প্রতিষ্ঠাতা খেলোয়াড় ও কর্মকর্তা জাহাঙ্গীর বেপারী, প্রাক্তন খেলোয়াড় প্রবাসী রাসেল, ইমন, ছক্কা কালুদের ভুয়সী প্রশংসা করেন বক্তারা।আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্লীন চাঁদপুরের চেয়ারম্যান নূরুল আমিন খান নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে ক্লাব সভাপতি মনোনীত হন আহমেদ হাসান আল জায়েদ রিফাই এবং সাধারণ সম্পাদক মো. মহসীন পাটোয়ারি।কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, মো. মাহবুবুর রহমান অপু, হাবিবুর রহমান খান, মারুফ আনাম, মো. আসাদুজ্জামান শাহরিয়ার। যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, সাইফুল ইসলাম টুটুল, শুভ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. গাউসুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ইমন খান, সোহাগ খান, জিকু, দপ্তর সম্পাদক মো. কবির খান সহ দপ্তর সম্পাদক মো. কবির ঢালী, অর্থ সম্পাদক মো. সালাহউদ্দিন খান, তথ্য ও প্রচার সম্পাদক ওমর ফারুক রিপন, আইন সম্পাদক এডভোকেট কাজী ঝুমন, সহ আইন সম্পাদক এডভোকেট মো. সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান খান জনি, ক্রীড়া সম্পাদক কালু খান, সহ ক্রীড়া সম্পাদক মাজহারুল হক বাবু ও সাংস্কৃতিক সম্পাদক মামুন পাটোয়ারী।কার্যকরী কমিটির সদস্যরা হলেন-সোহরাব উদ্দিন আহমদ চঞ্চল, মো. বদিউজ্জামান সরকার, আবির পাটোয়ারী, তুহিন হাওলাদার, টিপু সুলতান খান, তুহিন খান, সোহাগ খান, বোরহান উদ্দিন মানিক, মো. আনিসুল কবির সুমন, কাউসার তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন খান, কাজী ফয়সাল, মামুন (মোবারক ভিলা), সাদ্দাম মোল্লা (পালপাড়া), মোঃ রাকিব খান, মোহাম্মদ মাহবুব খান, সোহাগ ভূঁইয়া, মোঃ রাজিব গাজী, রিপন ভূঁইয়া, মো. কবির খান, ইমন সরকার, ফারুক খান, ফরিদ খান, ফয়সাল আহমেদ রজব, নকিব হাসান বাবু, মো. কাদের খান, রাফি, সোহাগ সরকার, আলিফ ইব্রাহিম খুকু ও মাজহারুল ইসলাম অনিক।অপরদিকে ক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর পাটোয়ারীকে প্রধান উপদেষ্টা করে ২৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত