মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় জৈনপুরী পীরের ইমামতিতে ঈদের বড় জামাত অনুষ্ঠিত

চান্দিনায় জৈনপুরী পীরের ইমামতিতে ঈদের বড় জামাত অনুষ্ঠিত
চান্দিনা: বদরপুরের ঈদুল ফিতরের জামাত

আজ (২১ মার্চ) কুমিল্লার চান্দিনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বদরপুর মুবিনীয়া শাহী ঈদগাহ ময়দানে এবারের ঈদের দ্বিতীয় বৃহত্তম জনসমাগম লক্ষ্য করা যায়। এই বিশাল জামাতে ইমামতি করেন পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন হযরত মাওলানা আলহাজ্ব আয়াজ আহমেদ জুবায়েরী সিদ্দিকী আল কোরায়শী (জৈনপুরী, ভারত)।

সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই জামাতে প্রায় ৫ থেকে ৭ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬


চান্দিনায় জৈনপুরী পীরের ইমামতিতে ঈদের বড় জামাত অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image
আজ (২১ মার্চ) কুমিল্লার চান্দিনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বদরপুর মুবিনীয়া শাহী ঈদগাহ ময়দানে এবারের ঈদের দ্বিতীয় বৃহত্তম জনসমাগম লক্ষ্য করা যায়। এই বিশাল জামাতে ইমামতি করেন পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন হযরত মাওলানা আলহাজ্ব আয়াজ আহমেদ জুবায়েরী সিদ্দিকী আল কোরায়শী (জৈনপুরী, ভারত)।সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই জামাতে প্রায় ৫ থেকে ৭ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত