ইরান দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন লেগে যায়। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় একজন সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, তেল পরিশোধনাগারে হামলা হলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
হামলার পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলি কোহেন জানিয়েছেন, বেশিরভাগ স্থানে বিদ্যুৎ আবার সচল হয়েছে এবং যেসব স্থানে এখনও বিদ্যুৎ নেই, সেখানে দ্রুত সরবরাহ করা হবে।
গত বুধবার ইরান ও বিশ্বের সবচেয়ে বড় গ্যাসফিল্ড সাউথ পার্সে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাইফার তেল পরিশোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে