যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে ইরান। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটিকে টার্গেট করা হয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা মনে করছে বিমানটি ভূপাতিত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করেছে। তাদের দাবি, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে। পাইলটও নিরাপদ রয়েছে। পঞ্চম প্রজন্মের স্টিলথ এফ-৩৫ শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইরানে এফ-৩৫ ব্যবহার করে হামলা চালাচ্ছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ইরান সরাসরি যুদ্ধবিমানে আঘাত করেছে।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে