বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

সাবেক দুইবারের এমপির মৃত্যু

সাবেক দুইবারের এমপির মৃত্যু
ছবি সংগৃহীত

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম।

তিনি বলেন, বার্ধক্যজনিত রোগে তিনি মারা গেছেন।

জি এম ফজলুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০ মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে এবং দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরাজিত হন। তিনি একবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ধীরে ধীরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার ছিল গভীর আস্থা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লা সেলিম।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬


সাবেক দুইবারের এমপির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম।তিনি বলেন, বার্ধক্যজনিত রোগে তিনি মারা গেছেন।জি এম ফজলুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০ মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে এবং দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরাজিত হন। তিনি একবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ধীরে ধীরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার ছিল গভীর আস্থা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লা সেলিম।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত