বুধবার, ১৮ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ঈদের দিনেও বাড়ি ফেরা হবে না নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫১ আনসার সদস্যের

ঈদের দিনেও বাড়ি ফেরা হবে না নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫১ আনসার সদস্যের

ঈদুল ফিতর উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রিয়জনের কাছে ফিরছেন, ঠিক তখনই পরিবারের সান্নিধ্য থেকে দূরে থেকে দায়িত্ব পালন করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫১ জন আনসার সদস্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কর্মরত মোট ৬৪ জন আনসার সদস্যের মধ্যে ৫১ জনই এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা ক্যাম্পাসেই দায়িত্ব পালন করছেন।

ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রায় ফাঁকা হয়ে গেলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খালি রাস্তা, নির্জন আবাসিক হল এবং বন্ধ একাডেমিক ভবনের মাঝেও নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

আনসার কমান্ডার মো. সুজানুর রহমান সুজন বলেন, “ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছা করে। কিন্তু দায়িত্বের কথা ভেবে থাকতে হচ্ছে। আমরা দায়িত্বে থাকি বলেই অন্যরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে।”

নিরাপত্তাকর্মী মো. রুবেল হোসেন বলেন, “ঈদের সময় পরিবারের কথা খুব মনে পড়ে। কষ্ট তো হয়ই। তবে দেশের জন্য কাজ করছি—এটাই গর্বের। দায়িত্বই আগে।”

আরেক আনসার সদস্য মো. বকুল হোসেন বলেন, “ঈদের দিনে পরিবারের কথা বেশি মনে পড়ে। ফোনে সবাইকে একসঙ্গে দেখলে খারাপ লাগে। তবু দায়িত্বের কথা ভেবে নিজেকে সামলে নিই।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার রাখতে আনসার সদস্যদের পাশাপাশি অন্যান্য নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।

এদিকে ঈদের আনন্দের মধ্যেও দায়িত্বে থাকা এসব আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৮ মার্চ ২০২৬


ঈদের দিনেও বাড়ি ফেরা হবে না নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫১ আনসার সদস্যের

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
ঈদুল ফিতর উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রিয়জনের কাছে ফিরছেন, ঠিক তখনই পরিবারের সান্নিধ্য থেকে দূরে থেকে দায়িত্ব পালন করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫১ জন আনসার সদস্য।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কর্মরত মোট ৬৪ জন আনসার সদস্যের মধ্যে ৫১ জনই এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা ক্যাম্পাসেই দায়িত্ব পালন করছেন।ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রায় ফাঁকা হয়ে গেলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খালি রাস্তা, নির্জন আবাসিক হল এবং বন্ধ একাডেমিক ভবনের মাঝেও নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা।আনসার কমান্ডার মো. সুজানুর রহমান সুজন বলেন, “ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছা করে। কিন্তু দায়িত্বের কথা ভেবে থাকতে হচ্ছে। আমরা দায়িত্বে থাকি বলেই অন্যরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে।”নিরাপত্তাকর্মী মো. রুবেল হোসেন বলেন, “ঈদের সময় পরিবারের কথা খুব মনে পড়ে। কষ্ট তো হয়ই। তবে দেশের জন্য কাজ করছি—এটাই গর্বের। দায়িত্বই আগে।”আরেক আনসার সদস্য মো. বকুল হোসেন বলেন, “ঈদের দিনে পরিবারের কথা বেশি মনে পড়ে। ফোনে সবাইকে একসঙ্গে দেখলে খারাপ লাগে। তবু দায়িত্বের কথা ভেবে নিজেকে সামলে নিই।”বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার রাখতে আনসার সদস্যদের পাশাপাশি অন্যান্য নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।এদিকে ঈদের আনন্দের মধ্যেও দায়িত্বে থাকা এসব আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত