বুধবার, ১১ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী
ছবি সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা ক্ষমতা গ্রহণ করিনি, বরং রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। এটি আমাদের ক্ষমতা নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক অবস্থান থেকে এই দায়িত্ব পালন করতে আমি দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।’

মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের একটি রেস্তোরাঁয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সভাটি ‘সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কার এবং প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীদের মতো নন, তার কথা ও বক্তব্যে ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি। এতে জাতি উপকৃত হচ্ছে; বিশেষ করে সরকারি চাকরিজীবীরা সতর্ক ও সজাগ হয়েছেন।’

ভিআইপি সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি ইতোপূর্বে ১৫-২০টি গাড়ির বহর থাকত। গত এক মাসে ঢাকা শহরে কারও চোখে কি এমন গাড়ির বহর পড়েছে? এটাই হলো জনগণের প্রধানমন্ত্রী ও দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত। শপথের এক মাস না পেরোতেই তিনি প্রমাণ করেছেন যে তার পক্ষেই সম্ভব এ দেশ সঠিকভাবে পরিচালনা করা। দেশের ২০ কোটির ওপর মানুষের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমাদের সবার মধ্যে দেশের প্রতি যে মায়া-মমতা রয়েছে, তা জাগিয়ে তুলতে তারেক রহমান একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ফ্যামিলি কার্ড সম্পর্কে পানিসম্পদ মন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি সব ধর্মের মানুষের জন্য এবং সরাসরি পরিবারের গৃহিণীর নামে বরাদ্দ করা হবে। কোনো পুরুষের নামে এই কার্ড দেওয়া হবে না এবং ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এবং যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্যসচিব মানিক সাহা এবং জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।


যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ মার্চ ২০২৬


ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা ক্ষমতা গ্রহণ করিনি, বরং রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। এটি আমাদের ক্ষমতা নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক অবস্থান থেকে এই দায়িত্ব পালন করতে আমি দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।’মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের একটি রেস্তোরাঁয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এই সভাটি ‘সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কার এবং প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করেন।লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীদের মতো নন, তার কথা ও বক্তব্যে ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি। এতে জাতি উপকৃত হচ্ছে; বিশেষ করে সরকারি চাকরিজীবীরা সতর্ক ও সজাগ হয়েছেন।’ভিআইপি সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি ইতোপূর্বে ১৫-২০টি গাড়ির বহর থাকত। গত এক মাসে ঢাকা শহরে কারও চোখে কি এমন গাড়ির বহর পড়েছে? এটাই হলো জনগণের প্রধানমন্ত্রী ও দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত। শপথের এক মাস না পেরোতেই তিনি প্রমাণ করেছেন যে তার পক্ষেই সম্ভব এ দেশ সঠিকভাবে পরিচালনা করা। দেশের ২০ কোটির ওপর মানুষের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমাদের সবার মধ্যে দেশের প্রতি যে মায়া-মমতা রয়েছে, তা জাগিয়ে তুলতে তারেক রহমান একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ফ্যামিলি কার্ড সম্পর্কে পানিসম্পদ মন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি সব ধর্মের মানুষের জন্য এবং সরাসরি পরিবারের গৃহিণীর নামে বরাদ্দ করা হবে। কোনো পুরুষের নামে এই কার্ড দেওয়া হবে না এবং ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এবং যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্যসচিব মানিক সাহা এবং জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত