বুধবার, ১১ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া

ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া
ছবি সংগৃহীত

উত্তর কোরিয়া ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, তেহরানের ওপর এই হামলা অবৈধ। এছাড়া, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করা ইরানিদের পছন্দ হিসেবে উল্লেখ করেছে দেশটি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ বুধবার বলেছেন, তারা ইরানে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। মুখপাত্র বলেন, “ইরানে অবৈধ হামলা চালিয়ে তারা বিশ্বব্যাপী স্থিতিশীলতা ক্ষুণ্ন করছে।”

তিনি আরও বলেন, অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয়।

উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ মার্চ ২০২৬


ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
উত্তর কোরিয়া ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, তেহরানের ওপর এই হামলা অবৈধ। এছাড়া, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করা ইরানিদের পছন্দ হিসেবে উল্লেখ করেছে দেশটি।উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ বুধবার বলেছেন, তারা ইরানে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। মুখপাত্র বলেন, “ইরানে অবৈধ হামলা চালিয়ে তারা বিশ্বব্যাপী স্থিতিশীলতা ক্ষুণ্ন করছে।”তিনি আরও বলেন, অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয়।উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত