বুধবার, ১১ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে ১৬ জন আহত

লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে ১৬ জন আহত
ছবি সংগৃহীত

লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া মিসাইলে ইসরায়েলে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম।

সংস্থাটি জানিয়েছে, রামলে অঞ্চলে তারা ১৪ জন আহতকে চিকিৎসা দিয়েছেন, তবে তাদের অবস্থা ভালো আছে। মিসাইলটি একটি ডে কেয়ারে আঘাত হেনেছে বলে দাবি করেছে তারা।

অপরদিকে মাতেহ এলাকায় দুজন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সংস্থাটি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হিজবুল্লাহর মিসাইলের আঘাতে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, তারা হায়েলা উপত্যকার কাছে একটি ইসরায়েলি স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশনে ‘নির্ভূল মিসাইল’ দিয়ে হামলা চালিয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ মার্চ ২০২৬


লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে ১৬ জন আহত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া মিসাইলে ইসরায়েলে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম।সংস্থাটি জানিয়েছে, রামলে অঞ্চলে তারা ১৪ জন আহতকে চিকিৎসা দিয়েছেন, তবে তাদের অবস্থা ভালো আছে। মিসাইলটি একটি ডে কেয়ারে আঘাত হেনেছে বলে দাবি করেছে তারা।অপরদিকে মাতেহ এলাকায় দুজন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সংস্থাটি।ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হিজবুল্লাহর মিসাইলের আঘাতে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে।এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, তারা হায়েলা উপত্যকার কাছে একটি ইসরায়েলি স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশনে ‘নির্ভূল মিসাইল’ দিয়ে হামলা চালিয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত