মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

নেতানিয়াহু কি বেঁচে আছেন? যা জানাল ইরানি গণমাধ্যম

নেতানিয়াহু কি বেঁচে আছেন? যা জানাল ইরানি গণমাধ্যম
ছবি সংগৃহীত

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন-এমন দাবি করেছে তেহরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি।

এক্স পোস্টে সোমবার (৯ মার্চ) বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার কোনো প্রমাণ বা ক্ষতির নিশ্চিত তথ্য উপস্থাপন করা হয়নি। বরং, এখানে বেশ কিছু পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরাইলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ উল্লেখ করা হয়নি। এসব কারণে দাবি করা হয়েছে, নেতানিয়াহু নিহত হয়েছেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


নেতানিয়াহু কি বেঁচে আছেন? যা জানাল ইরানি গণমাধ্যম

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন-এমন দাবি করেছে তেহরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি।এক্স পোস্টে সোমবার (৯ মার্চ) বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি না, তা এখনও নিশ্চিত নয়।তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার কোনো প্রমাণ বা ক্ষতির নিশ্চিত তথ্য উপস্থাপন করা হয়নি। বরং, এখানে বেশ কিছু পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরাইলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ উল্লেখ করা হয়নি। এসব কারণে দাবি করা হয়েছে, নেতানিয়াহু নিহত হয়েছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত