মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
ছবি সংগৃহীত

বিভিন্ন কারণে বিশ্বের নানা শহরে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘ সময় ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের সমস্যায় ভুগছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৪১ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। এই বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এদিকে, একই সময়ে ২১৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৯২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৭১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ এর মধ্যে স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়, এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে দেখা হয়।

যখন একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকে, তখন সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয়া হয় এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়। এছাড়া, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
বিভিন্ন কারণে বিশ্বের নানা শহরে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘ সময় ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের সমস্যায় ভুগছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৪১ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। এই বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।এদিকে, একই সময়ে ২১৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৯২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৭১।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ এর মধ্যে স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়, এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে দেখা হয়।যখন একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকে, তখন সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয়া হয় এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়। এছাড়া, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত