মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর কড়াইল বস্তির কাছে বনানীর টিঅ্যান্ডটি মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন।

সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়।

ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ) এবং সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন কারণে মোট ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবার একটি আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ পাবে। এই স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপযুক্ত কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচ সদস্য অন্তর্ভুক্ত থাকবে। যদি সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হয়, তবে প্রয়োজন অনুযায়ী একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী এই ভাতা মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহের সময় এসব হিসাবের তথ্যও সংগ্রহ করা হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন।মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর কড়াইল বস্তির কাছে বনানীর টিঅ্যান্ডটি মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন।সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়।ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ) এবং সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন কারণে মোট ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবার একটি আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ পাবে। এই স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপযুক্ত কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচ সদস্য অন্তর্ভুক্ত থাকবে। যদি সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হয়, তবে প্রয়োজন অনুযায়ী একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী এই ভাতা মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহের সময় এসব হিসাবের তথ্যও সংগ্রহ করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত