সোমবার, ০৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে, যেহেতু দুই দেশের মধ্যে একটি এক্সট্রাডিশন চুক্তি রয়েছে, তাই তারা আমাদেরকে ফিরিয়ে দেবে বলে আমরা আশা করছি। আমরা তাদের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আজ ও গতকাল রাতে চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস অপারেশন করেছি। যেহেতু অপারেশন করা হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেব না। আইনের আওতায় নিয়ে আসব। সেটা আমাদের প্রতিক্রিয়া প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা সুস্থ পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেজন্য আমাদের অভিযান চালু থাকবে। আমরা এ বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৯ মার্চ ২০২৬


হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image
ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ জানান, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে, যেহেতু দুই দেশের মধ্যে একটি এক্সট্রাডিশন চুক্তি রয়েছে, তাই তারা আমাদেরকে ফিরিয়ে দেবে বলে আমরা আশা করছি। আমরা তাদের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আজ ও গতকাল রাতে চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস অপারেশন করেছি। যেহেতু অপারেশন করা হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেব না। আইনের আওতায় নিয়ে আসব। সেটা আমাদের প্রতিক্রিয়া প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা সুস্থ পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেজন্য আমাদের অভিযান চালু থাকবে। আমরা এ বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত