সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (যুগ্মসচিব) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটররা হলেন, মর্জিনা রহমান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন।
প্রজ্ঞাপন অনুযায়ী, তারা উভয়ই ডেপুটি অ্যাটর্নি জেনারেল-এর সমান পদমর্যাদা, রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে মার্জিনা রায়হান নাটোর জেলার স্থায়ী বাসিন্দা এবং তিনি ২০০০ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
অন্যদিকে, মোহাম্মদ জহিরুল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা এবং তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে