সোমবার, ০৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ফের তেল ডিপোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের তেল ডিপোতে হামলার হুমকি ইরানের

ফের তেল ডিপোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের তেল ডিপোতে হামলার হুমকি ইরানের
ছবি সংগৃহীত

ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে যে, যদি দখলদার ইসরায়েল তাদের তেল ডিপোতে আরও হামলা চালায়, তাহলে তারা এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা করতে পারে।

গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু তেল ডিপোতে হামলা হয়েছে। এরপর সেগুলোতে আগুন লেগে যায় এবং তা জ্বলতে থাকে। সাধারণত তেহরানের মানুষ এসব ডিপোর তেল ব্যবহার করে। ইসরায়েলিদের হামলার ফলে তারা জ্বালানি সংকটের আশঙ্কায় পড়েছেন।

ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, “আমি আশা করছি ইসলামিক দেশগুলো দ্রুত ক্রিমিনাল আমেরিকা এবং বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সরকারের এই অমানবিক কাজের বিরুদ্ধে সতর্ক হবে।”

“নয়ত, একই ধরনের ব্যবস্থা এ অঞ্চলেও নেওয়া হবে। আর আপনারা যদি এক ব্যারেল তেলের দাম ২০০ ডলার সহ্য করতে পারেন, তাহলে এই খেলা চলতে দিন।”

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৯ মার্চ ২০২৬


ফের তেল ডিপোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের তেল ডিপোতে হামলার হুমকি ইরানের

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image
ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে যে, যদি দখলদার ইসরায়েল তাদের তেল ডিপোতে আরও হামলা চালায়, তাহলে তারা এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা করতে পারে।গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু তেল ডিপোতে হামলা হয়েছে। এরপর সেগুলোতে আগুন লেগে যায় এবং তা জ্বলতে থাকে। সাধারণত তেহরানের মানুষ এসব ডিপোর তেল ব্যবহার করে। ইসরায়েলিদের হামলার ফলে তারা জ্বালানি সংকটের আশঙ্কায় পড়েছেন।ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, “আমি আশা করছি ইসলামিক দেশগুলো দ্রুত ক্রিমিনাল আমেরিকা এবং বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সরকারের এই অমানবিক কাজের বিরুদ্ধে সতর্ক হবে।”“নয়ত, একই ধরনের ব্যবস্থা এ অঞ্চলেও নেওয়া হবে। আর আপনারা যদি এক ব্যারেল তেলের দাম ২০০ ডলার সহ্য করতে পারেন, তাহলে এই খেলা চলতে দিন।”

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত