গুমের মতো অপরাধ করে শেখ হাসিনা বিদেশে বসে দেশের অস্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করছেন, যা স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে একটি ফৌজদারি অপরাধ।
রোববার দুপুরে রাজধানীর আগারগাওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শত শত মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন তিনি।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সরকারি ভাতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে, এমনটি জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে যেন কেউ গুমের শিকার না হয় এবং কেউ যেন নিজের পরিবারের সদস্যকে হারিয়ে নিঃস্ব না হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গুমের বিচার নয়, বরং গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি কামনা করেন না বলেও জানান প্রতিমন্ত্রী।

সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে