সোমবার, ০৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ডিসি সারোয়ার আলমের বিরুদ্ধে মামলার অনুমতি চান আদালত

ডিসি সারোয়ার আলমের বিরুদ্ধে মামলার অনুমতি চান আদালত
ছবি সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাজউদ্দিন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে অসহযোগিতা ও আদালতের আদেশ অমান্য করার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়েছে আদালত।

রোববার (১ মার্চ) এ বিষয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ‘আইনি অনুমতি’ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী ধার্য তারিখ ১৫ এপ্রিল।

আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ আঞ্চলিক মহাসড়কে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন তাজউদ্দিন। এ ঘটনায় তার স্ত্রী রুলী বেগম একটি হত্যা মামলা দায়ের করেন, যার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার দিন ওই এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম এবং কার আদেশে গুলি চালানো হয়েছিল—সেই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। একই সঙ্গে বিজিবির কাছেও ওই দিনের দায়িত্বরত সদস্যদের তালিকা চাওয়া হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের প্রয়োজনীয় তথ্য ও সদস্যদের তালিকা সরবরাহ করেছে, কিন্তু সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম রহস্যজনকভাবে নীরব রয়েছেন। বারবার সময় দেওয়ার পরও তিনি তদন্তকারী কর্মকর্তাকে কাঙ্ক্ষিত তথ্য দেননি, যা মামলার তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। তদন্তে সহযোগিতা না করার কারণে গত ৮ ফেব্রুয়ারি আদালত ডিসিকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিলেও তিনি কোনো জবাব দেননি। এরপর ২৩ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ধার্য তারিখেও তিনি নীরব থাকেন।

আদালত ডিসির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। যেহেতু ডিসি একজন সরকারি কর্মচারী, তাই তার বিরুদ্ধে মামলা করতে হলে আগে সরকারের, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। এজন্য আদালত সচিবকে নির্দেশ দিয়েছেন মামলার অনুমতি নিয়ে ধার্য তারিখে আদালতকে জানাতে। পরবর্তী ধার্য তারিখ ১৫ এপ্রিল।

এ বিষয়ে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৯ মার্চ ২০২৬


ডিসি সারোয়ার আলমের বিরুদ্ধে মামলার অনুমতি চান আদালত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাজউদ্দিন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে অসহযোগিতা ও আদালতের আদেশ অমান্য করার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়েছে আদালত।রোববার (১ মার্চ) এ বিষয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ‘আইনি অনুমতি’ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী ধার্য তারিখ ১৫ এপ্রিল।আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ আঞ্চলিক মহাসড়কে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন তাজউদ্দিন। এ ঘটনায় তার স্ত্রী রুলী বেগম একটি হত্যা মামলা দায়ের করেন, যার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার দিন ওই এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম এবং কার আদেশে গুলি চালানো হয়েছিল—সেই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। একই সঙ্গে বিজিবির কাছেও ওই দিনের দায়িত্বরত সদস্যদের তালিকা চাওয়া হয়।আদালতের নির্দেশ অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের প্রয়োজনীয় তথ্য ও সদস্যদের তালিকা সরবরাহ করেছে, কিন্তু সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম রহস্যজনকভাবে নীরব রয়েছেন। বারবার সময় দেওয়ার পরও তিনি তদন্তকারী কর্মকর্তাকে কাঙ্ক্ষিত তথ্য দেননি, যা মামলার তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। তদন্তে সহযোগিতা না করার কারণে গত ৮ ফেব্রুয়ারি আদালত ডিসিকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিলেও তিনি কোনো জবাব দেননি। এরপর ২৩ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ধার্য তারিখেও তিনি নীরব থাকেন।আদালত ডিসির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। যেহেতু ডিসি একজন সরকারি কর্মচারী, তাই তার বিরুদ্ধে মামলা করতে হলে আগে সরকারের, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। এজন্য আদালত সচিবকে নির্দেশ দিয়েছেন মামলার অনুমতি নিয়ে ধার্য তারিখে আদালতকে জানাতে। পরবর্তী ধার্য তারিখ ১৫ এপ্রিল।এ বিষয়ে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত