ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করেছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
তারা বলেছে, “মার্কিন সেনা আটকের যে দাবি ইরান সরকার করেছে এটি তাদের মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ।”
ইরানে আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে বলেছেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।
তবে কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেননি লারিজানি। এছাড়া, কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে, তাও পরিষ্কার করেননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে মার্কিন সেনাদের স্থল হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে