রোববার, ০৮ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

বাসি খাবার সংরক্ষণে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

বাসি খাবার সংরক্ষণে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা
বাসি খাবার সংরক্ষণে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর হোটেলে বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও পোশাকের ক্রয় ভাউচারে অসামঞ্জস্য থাকায় ও  ১টাকা হতে ৯৯৯৯ টাকার মার্কেট মালিককে ৫ হাজার টাকা, বিদেশি ব্রান্ডের কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় আহাদ কসমেটিকস মালিককে ২ হাজার টাকা এবং বাসি গ্রিল ও মাংসের চাপ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে বাঙালিয়ানা রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকাসহ মোট  ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত  থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর  জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিষয় : জরিমানা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৮ মার্চ ২০২৬


বাসি খাবার সংরক্ষণে চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
চাঁদপুর হোটেলে বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও পোশাকের ক্রয় ভাউচারে অসামঞ্জস্য থাকায় ও  ১টাকা হতে ৯৯৯৯ টাকার মার্কেট মালিককে ৫ হাজার টাকা, বিদেশি ব্রান্ডের কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় আহাদ কসমেটিকস মালিককে ২ হাজার টাকা এবং বাসি গ্রিল ও মাংসের চাপ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে বাঙালিয়ানা রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকাসহ মোট  ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত  থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।অভিযানে চাঁদপুর  জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত