যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে যুক্তরাষ্ট্র ৩ হাজারেরও বেশি টার্গেটে হামলা চালানোর দাবি করেছে। দেশটির সেন্ট্রাল কমান্ড আজ শনিবার এই তথ্য প্রকাশ করেছে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্টে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনিবার শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে ইরানের ৪৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, হামলার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে ইরানের সেই সব অঞ্চলকে, যেখান থেকে যে কোনো সময় তাদের ওপর হামলা হতে পারে। এসব হামলার উদ্দেশ্য হলো ইরানের নিরাপত্তাবাহিনীর সরঞ্জামগুলো ধ্বংস করা।
তবে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল এবং বেসামরিক স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করেছে। যার অর্থ মার্কিন সেনারা ইরানে শুধুমাত্র সামরিক স্থাপন না, সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে।
এরমধ্যে শুধুমাত্র মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়েই শিক্ষার্থীসহ ১৬৫ জন নিহত হয়েছেন।

শনিবার, ০৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে