শনিবার, ০৭ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা ও ফলাফল ঘোষণা প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সাবেক তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের প্রতিবাদে তিনি এই মন্তব্য করেন।

এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, "যদি আমাদের ব্যাখ্যা ভুল হয়, তাহলে আপনাদের সঠিক ব্যাখ্যা দিতে হবে। পার্লামেন্টে জামায়াতে ইসলামী ছাড়া বিরোধী দলগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, রিজওয়ানা চৌধুরী যদি অপরাধ না করে থাকেন, তাহলে তিনি তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন। যতক্ষণ না তিনি তা বলেন, ততক্ষণ দেশের মানুষের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে আপনি জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকারে আসার পথে বাধা দিয়েছেন।

জামায়াতে ইসলামী সরকারের গঠনের সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, জনগণ মনে করেছিল যে সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হবে। তারা ১৬৮-১৭০ এর ওপরে আসন পাবে। কিন্তু আপনার পরিকল্পনার কারণে সেটা ১০০ এর নিচে থেমে গেছে।

ভোট গ্রহণের পরবর্তী কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাত ১০টার পর কেন সম্প্রচার বন্ধ করা হলো? ভোট গণনায় কিছু অসঙ্গতি দেখা গেছে। ১০০, ২০০ বান্ডেল করা হয়েছে। দাঁড়িপাল্লার বান্ডেলের উপরে ধানের শীষ দিয়ে গণনা করা হয়েছে। রেজাল্ট শিটে পরিবর্তন আনা হয়েছে। কাটাছেঁড়া করা হয়েছে। অনেক প্রিসাইডিং অফিসার গণনা করার আগেই স্বাক্ষর নিয়ে রেখেছেন।

নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি এবং ফলাফল ঘোষণা—প্রতিটি পর্যায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় এবারের পদ্ধতি ছিল আলাদা।

যারা এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত দয়া করে তাদের নামগুলো বলার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৭ মার্চ ২০২৬


প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা ও ফলাফল ঘোষণা প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সাবেক তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের প্রতিবাদে তিনি এই মন্তব্য করেন।এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, "যদি আমাদের ব্যাখ্যা ভুল হয়, তাহলে আপনাদের সঠিক ব্যাখ্যা দিতে হবে। পার্লামেন্টে জামায়াতে ইসলামী ছাড়া বিরোধী দলগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে।তিনি আরও বলেন, রিজওয়ানা চৌধুরী যদি অপরাধ না করে থাকেন, তাহলে তিনি তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন। যতক্ষণ না তিনি তা বলেন, ততক্ষণ দেশের মানুষের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে আপনি জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকারে আসার পথে বাধা দিয়েছেন।জামায়াতে ইসলামী সরকারের গঠনের সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, জনগণ মনে করেছিল যে সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হবে। তারা ১৬৮-১৭০ এর ওপরে আসন পাবে। কিন্তু আপনার পরিকল্পনার কারণে সেটা ১০০ এর নিচে থেমে গেছে।ভোট গ্রহণের পরবর্তী কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাত ১০টার পর কেন সম্প্রচার বন্ধ করা হলো? ভোট গণনায় কিছু অসঙ্গতি দেখা গেছে। ১০০, ২০০ বান্ডেল করা হয়েছে। দাঁড়িপাল্লার বান্ডেলের উপরে ধানের শীষ দিয়ে গণনা করা হয়েছে। রেজাল্ট শিটে পরিবর্তন আনা হয়েছে। কাটাছেঁড়া করা হয়েছে। অনেক প্রিসাইডিং অফিসার গণনা করার আগেই স্বাক্ষর নিয়ে রেখেছেন।নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি এবং ফলাফল ঘোষণা—প্রতিটি পর্যায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় এবারের পদ্ধতি ছিল আলাদা।যারা এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত দয়া করে তাদের নামগুলো বলার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত