শনিবার, ০৭ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
ছবি সংগৃহীত

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য বিএনপি দুই দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় বিধি-বিধান ও রাষ্ট্র পরিচালনার কৌশল সম্পর্কে এই বিপুল সংখ্যক নতুন জনপ্রতিনিধির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তাদের সংসদের আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যাবলি সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এই কর্মশালার মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিদের দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য প্রদান করেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মশালায় অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সাবেক আমলা ও প্রথিতযশা অ্যাকাডেমিশিয়ানরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল পর্যালোচনায় কার্যকর ভূমিকা রাখা এবং নিজ এলাকার সমস্যাগুলো যথাযথভাবে সংসদে উপস্থাপন করা যায়।

রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা এবং সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরো প্রক্রিয়াটি নিজে তদারকি করছেন।

উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সরকারের এবং সরকারি দলের দক্ষতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মশালায় জাইমা রহমানকেও দেখা গেছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৭ মার্চ ২০২৬


এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য বিএনপি দুই দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় বিধি-বিধান ও রাষ্ট্র পরিচালনার কৌশল সম্পর্কে এই বিপুল সংখ্যক নতুন জনপ্রতিনিধির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তাদের সংসদের আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যাবলি সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এই কর্মশালার মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিদের দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য প্রদান করেন।বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মশালায় অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সাবেক আমলা ও প্রথিতযশা অ্যাকাডেমিশিয়ানরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল পর্যালোচনায় কার্যকর ভূমিকা রাখা এবং নিজ এলাকার সমস্যাগুলো যথাযথভাবে সংসদে উপস্থাপন করা যায়।রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা এবং সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরো প্রক্রিয়াটি নিজে তদারকি করছেন।উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সরকারের এবং সরকারি দলের দক্ষতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মশালায় জাইমা রহমানকেও দেখা গেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত