শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দেন, যাতে তরুণরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে সহজে চাকরির সুযোগ পেতে পারে।

প্রবাসী কর্মীদের কল্যাণে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে হবে না। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের মতো ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ। অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনের প্রচারণার সময় মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বী মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আগামী শনিবার সকাল ১১টায় এই সংস্কার কাজ শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬


দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অতিরিক্ত প্রেস সচিব জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দেন, যাতে তরুণরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে সহজে চাকরির সুযোগ পেতে পারে।প্রবাসী কর্মীদের কল্যাণে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে হবে না। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের মতো ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ। অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচনের প্রচারণার সময় মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বী মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আগামী শনিবার সকাল ১১টায় এই সংস্কার কাজ শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত