বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

শুরু হলো উজান আয়োজিত জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা

শুরু হলো উজান আয়োজিত জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের ভাবনা ও উদ্ভাবনী ধারণাকে সামনে আনতে জাতীয় পর্যায়ের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে উজান (UJAAN)। “আগামীর সবুজ পৃথিবীর জন্য তারুণ্যের কণ্ঠস্বর” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে National Essay Competition on Climate and Environment 2026।

আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। জলবায়ু সংকট মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশ নিতে জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত যেকোনো নির্দিষ্ট সমস্যা, সম্ভাব্য সমাধান বা জলবায়ু কর্মপরিকল্পনা নিয়ে প্রবন্ধ লেখা যাবে। অংশগ্রহণকারীদের ১০০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সেরা ৩২ জন তরুণ লেখককে (১৬ জন বাংলা ও ১৬ জন ইংরেজি) পুরস্কৃত করা হবে।

প্রতিটি ভাষা বিভাগের সেরা তিন বিজয়ী পাবেন বিশেষ সম্মাননা ক্রেস্ট ও এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার। এছাড়া নির্বাচিত ৩২ জন বিজয়ীর প্রবন্ধ নিয়ে একটি বিশেষ সংকলন প্রকাশ করা হবে। বিজয়ীদের জন্য থাকবে বই, সনদপত্রসহ বিভিন্ন উপহার, যা সরাসরি তাঁদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে তাদের প্রবন্ধ DOCX ফরম্যাটে ujaan.org@gmail.com ঠিকানায় ইমেইল করতে হবে। ইমেইলের সঙ্গে শিক্ষার্থীর পূর্ণ নাম, যোগাযোগ নম্বর, বিস্তারিত ঠিকানা, প্রাতিষ্ঠানিক পরিচয় এবং একটি ফরমাল ছবি সংযুক্ত করতে হবে। প্রতিযোগিতার ফলাফল আগামী ২০ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এই আয়োজনের লিড পার্টনার হিসেবে রয়েছে নেক্সটজেন অ্যাব্রোড। ন্যাশনাল আউটরিচ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। স্ট্র্যাটেজিক নলেজ পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানপ্রিয়, স্ট্র্যাটেজিক এডটেক পার্টনার প্রিয় শিক্ষালয় এবং স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট পার্টনার হিসেবে ইনফোগ্রাম, বিয়ন্ড স্টোরিজ ও বুনন বি যুক্ত রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠন—ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তেপান্তর সাহিত্য সভা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি এবং আনন্দময় বিজ্ঞান জগৎ—এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের এই উদ্যোগে ইমপ্যাক্ট পার্টনার হিসেবে কাজ করছে নবোদম ফাউন্ডেশন, দূরবীন ফাউন্ডেশন এবং সহজপাঠ ফাউন্ডেশন।

উজানের পক্ষ থেকে দেশের তরুণদের এই জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেদের সৃজনশীল চিন্তা ও লেখনীর মাধ্যমে জলবায়ু সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬


শুরু হলো উজান আয়োজিত জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের ভাবনা ও উদ্ভাবনী ধারণাকে সামনে আনতে জাতীয় পর্যায়ের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে উজান (UJAAN)। “আগামীর সবুজ পৃথিবীর জন্য তারুণ্যের কণ্ঠস্বর” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে National Essay Competition on Climate and Environment 2026।আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। জলবায়ু সংকট মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।প্রতিযোগিতায় অংশ নিতে জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত যেকোনো নির্দিষ্ট সমস্যা, সম্ভাব্য সমাধান বা জলবায়ু কর্মপরিকল্পনা নিয়ে প্রবন্ধ লেখা যাবে। অংশগ্রহণকারীদের ১০০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সেরা ৩২ জন তরুণ লেখককে (১৬ জন বাংলা ও ১৬ জন ইংরেজি) পুরস্কৃত করা হবে।প্রতিটি ভাষা বিভাগের সেরা তিন বিজয়ী পাবেন বিশেষ সম্মাননা ক্রেস্ট ও এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার। এছাড়া নির্বাচিত ৩২ জন বিজয়ীর প্রবন্ধ নিয়ে একটি বিশেষ সংকলন প্রকাশ করা হবে। বিজয়ীদের জন্য থাকবে বই, সনদপত্রসহ বিভিন্ন উপহার, যা সরাসরি তাঁদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে তাদের প্রবন্ধ DOCX ফরম্যাটে ujaan.org@gmail.com ঠিকানায় ইমেইল করতে হবে। ইমেইলের সঙ্গে শিক্ষার্থীর পূর্ণ নাম, যোগাযোগ নম্বর, বিস্তারিত ঠিকানা, প্রাতিষ্ঠানিক পরিচয় এবং একটি ফরমাল ছবি সংযুক্ত করতে হবে। প্রতিযোগিতার ফলাফল আগামী ২০ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।এই আয়োজনের লিড পার্টনার হিসেবে রয়েছে নেক্সটজেন অ্যাব্রোড। ন্যাশনাল আউটরিচ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। স্ট্র্যাটেজিক নলেজ পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানপ্রিয়, স্ট্র্যাটেজিক এডটেক পার্টনার প্রিয় শিক্ষালয় এবং স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট পার্টনার হিসেবে ইনফোগ্রাম, বিয়ন্ড স্টোরিজ ও বুনন বি যুক্ত রয়েছে।এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠন—ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তেপান্তর সাহিত্য সভা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় রাইটার্স সোসাইটি এবং আনন্দময় বিজ্ঞান জগৎ—এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের এই উদ্যোগে ইমপ্যাক্ট পার্টনার হিসেবে কাজ করছে নবোদম ফাউন্ডেশন, দূরবীন ফাউন্ডেশন এবং সহজপাঠ ফাউন্ডেশন।উজানের পক্ষ থেকে দেশের তরুণদের এই জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেদের সৃজনশীল চিন্তা ও লেখনীর মাধ্যমে জলবায়ু সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত