সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

মেঘনায় জাটকা শিকারের দায়ে নৌকাসহ ২ জেলে আটক

মেঘনায় জাটকা শিকারের দায়ে নৌকাসহ ২ জেলে আটক
মেঘনায় জাটকা শিকারের দায়ে আটককৃত ২ জেলে

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে দুটি মাছ ধরার নৌকা সহ দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

রোববার (১ মার্চ) দুপুরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদেরকে জাটকা ধরা অবস্থায় আটক করা হয়।

আটক জেলেরা হলেন-রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মনসুর আহমেদ (৪০) ও একই এলাকার মৃত চান মিয়ার ছেলে নাকমত আলী (৬০)।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, আটক দুই জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হবে। জব্দকৃত নৌকা থানা হেফাজতে রয়েছে।

জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশ সহ সব ধরণের মাছ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ নিষিদ্ধ।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


মেঘনায় জাটকা শিকারের দায়ে নৌকাসহ ২ জেলে আটক

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে দুটি মাছ ধরার নৌকা সহ দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ।রোববার (১ মার্চ) দুপুরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদেরকে জাটকা ধরা অবস্থায় আটক করা হয়।আটক জেলেরা হলেন-রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মনসুর আহমেদ (৪০) ও একই এলাকার মৃত চান মিয়ার ছেলে নাকমত আলী (৬০)।এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, আটক দুই জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হবে। জব্দকৃত নৌকা থানা হেফাজতে রয়েছে।জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশ সহ সব ধরণের মাছ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ নিষিদ্ধ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত