শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী
ছবি সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয়, তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে আমরা শুনে আসছি যে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছে। নতুন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে সবচেয়ে বেশি ঋণী। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সমর্থন করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬


পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয়, তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে আমরা শুনে আসছি যে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছে। নতুন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে সবচেয়ে বেশি ঋণী। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সমর্থন করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত