শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।

জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। তবে এখন যে ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের বিস্তার ঘটেছে, তার সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তা এতদিনে পূরণ হয়নি।

তিনি বলেছেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি। সরকারের নীতিনির্ধারণী বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।

এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএ এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬


গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। তবে এখন যে ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের বিস্তার ঘটেছে, তার সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তা এতদিনে পূরণ হয়নি।তিনি বলেছেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি। সরকারের নীতিনির্ধারণী বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএ এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত