শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

জামিন পেলেন আইভী রহমান

জামিন পেলেন আইভী রহমান
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন প্রদান করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।

হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।

সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু আসামিপক্ষে ছিলেন।

গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেয়।

এরপর আপিল বিভাগে জামিন স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬


জামিন পেলেন আইভী রহমান

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন প্রদান করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু আসামিপক্ষে ছিলেন।গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেয়।এরপর আপিল বিভাগে জামিন স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত