বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি

এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যেক প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান সই করা এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীদের নামে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের কাছে ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সংবলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। চিঠিতে আরও উল্লেখ আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া, নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সংবলিত গেজেট প্রকাশিত হয়েছে। এই গেজেটের জন্য ৩০ দিনের সময়সীমা ১৫ মার্চ শেষ হবে। এই সময়ের মধ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং মোট ২ হাজার ২৮ জন প্রার্থী ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬


এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যেক প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান সই করা এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীদের নামে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের কাছে ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সংবলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। চিঠিতে আরও উল্লেখ আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া, নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সংবলিত গেজেট প্রকাশিত হয়েছে। এই গেজেটের জন্য ৩০ দিনের সময়সীমা ১৫ মার্চ শেষ হবে। এই সময়ের মধ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং মোট ২ হাজার ২৮ জন প্রার্থী ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত