বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

জুনিয়র বৃত্তিতে চাঁদপুর জেলায় শীর্ষে আল-আমিন একাডেমি

জুনিয়র বৃত্তিতে চাঁদপুর জেলায় শীর্ষে আল-আমিন একাডেমি
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ

দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের অনুষ্ঠিত হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার (অষ্টম শ্রেণি) ফলাফল ঘোষণা হয়েছে।এতে ৩৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৮জন। আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬জন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একযোগে দেশের সবগুলো শিক্ষাবোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। চাঁদপুরের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ফলাফলের তথ্য নিশ্চিত করেন।

আল-আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, একাডেমি থেকে ২২৫জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ৩৩জন ট্যালেন্টপুল এবং ৬৫জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

তিনি আরো জানান, জেলায় একাডেমি প্রথম স্থান এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেছে।

এছাড়া জেলা সদরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২০জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে২৯ জন এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৬জন ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৮ জন।

 আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম অভাবনীয় এ ফলাফল অর্জন করায় শুকরিয়া আদায় করেন মহান আল্লাহতালার। তিনি প্রত্যাশিত এই ফলাফলে সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার বলে উল্লেখ করেন। একাডেমি পূর্বের ঐতিহ্য রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকে। এ ব্যাপারে পড়ালেখার মান বৃদ্ধির জন্য গভর্নিং বডির সদস্যগণ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করে থাকে।

অপরদিকে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিন কাদের বলেন, ১০০ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে ভর্তি পরীক্ষায় লটারি সিস্টেম থাকায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এদিকে জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর সদর উপজেলায় মোট বৃত্তি পেয়েছে ২৬৫জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৪ এবং সাধারণ গ্রেডে ১৮১জন। ফরিদগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৩জন। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৬জন।

হাইমচর উপজেলায় বৃত্তি পেয়েছে ৩২জন। এর মধ্যে ১০জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ২২জন। হাজীগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ১৬৩জন। এর মধ্যে ৫২জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ১১১জন। কচুয়া উপজেলায় বৃত্তি পেয়েছে ১০১জন। এর মধ্যে ৩২জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৬৯জন। মতলব দক্ষিণ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৯জন। এর মধ্যে ১৯জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪০জন।

মতলব উত্তর উপজেলায় বৃত্তি পেয়েছে ৬৩জন। এর মধ্যে ২০জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪৩জন। শাহরাস্তি উপজেলায় বৃত্তি পেয়েছে ৫১জন। এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৫জন।

বিষয় : শিক্ষা বোর্ড

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬


জুনিয়র বৃত্তিতে চাঁদপুর জেলায় শীর্ষে আল-আমিন একাডেমি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের অনুষ্ঠিত হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার (অষ্টম শ্রেণি) ফলাফল ঘোষণা হয়েছে।এতে ৩৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ।আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৮জন। আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬জন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একযোগে দেশের সবগুলো শিক্ষাবোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। চাঁদপুরের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ফলাফলের তথ্য নিশ্চিত করেন।আল-আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, একাডেমি থেকে ২২৫জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ৩৩জন ট্যালেন্টপুল এবং ৬৫জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।তিনি আরো জানান, জেলায় একাডেমি প্রথম স্থান এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেছে।এছাড়া জেলা সদরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২০জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে২৯ জন এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৬জন ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৮ জন। আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম অভাবনীয় এ ফলাফল অর্জন করায় শুকরিয়া আদায় করেন মহান আল্লাহতালার। তিনি প্রত্যাশিত এই ফলাফলে সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার বলে উল্লেখ করেন। একাডেমি পূর্বের ঐতিহ্য রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকে। এ ব্যাপারে পড়ালেখার মান বৃদ্ধির জন্য গভর্নিং বডির সদস্যগণ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করে থাকে।অপরদিকে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিন কাদের বলেন, ১০০ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে ভর্তি পরীক্ষায় লটারি সিস্টেম থাকায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।এদিকে জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর সদর উপজেলায় মোট বৃত্তি পেয়েছে ২৬৫জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৪ এবং সাধারণ গ্রেডে ১৮১জন। ফরিদগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৩জন। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৬জন।হাইমচর উপজেলায় বৃত্তি পেয়েছে ৩২জন। এর মধ্যে ১০জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ২২জন। হাজীগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ১৬৩জন। এর মধ্যে ৫২জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ১১১জন। কচুয়া উপজেলায় বৃত্তি পেয়েছে ১০১জন। এর মধ্যে ৩২জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৬৯জন। মতলব দক্ষিণ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৯জন। এর মধ্যে ১৯জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪০জন।মতলব উত্তর উপজেলায় বৃত্তি পেয়েছে ৬৩জন। এর মধ্যে ২০জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪৩জন। শাহরাস্তি উপজেলায় বৃত্তি পেয়েছে ৫১জন। এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৫জন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত