বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

মমেক ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’

মমেক ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
ছবি সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফ দিয়ে মৌসুমি আক্তার (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মৌসুমি আক্তার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে হাসপাতালে আসেন মৌসুমি। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় উঠে নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানিয়েছেন, তরুণীটি ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। হাসপাতাল প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার কাগজপত্র থেকে জানা যায়, তিনি গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে।

নিহতের ভাই ইউসুফ আলী জানিয়েছেন, মৌসুমি প্রায় দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও গত পাঁচ দিন তার অবস্থার অবনতি ঘটে। বুধবার সকালে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬


মমেক ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফ দিয়ে মৌসুমি আক্তার (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মৌসুমি আক্তার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে হাসপাতালে আসেন মৌসুমি। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় উঠে নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানিয়েছেন, তরুণীটি ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। হাসপাতাল প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার কাগজপত্র থেকে জানা যায়, তিনি গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে।নিহতের ভাই ইউসুফ আলী জানিয়েছেন, মৌসুমি প্রায় দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও গত পাঁচ দিন তার অবস্থার অবনতি ঘটে। বুধবার সকালে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত