ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সরকারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।
বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে। এর আগে, ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। এরপর ২৪ ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে