প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর পুনর্বণ্টন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন। উপদেষ্টাদের মধ্যে পাঁচজনকে মন্ত্রীর পদমর্যাদা এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ–কে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ–কে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর–কে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বাইরে ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে