শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

দেশ ত্যাগের চেষ্টাকালে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দেশ ত্যাগের চেষ্টাকালে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছবি সংগৃহীত

দেশ ত্যাগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আলী হোসেন গ্রেপ্তার হয়েছেন, যিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শাখার সভাপতি ছিলেন। সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে আলী হোসেন।

ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়ের করা মামলার আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থাকার পর তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার (১৮) রাত ১০টায় গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হলে আমাদের একটি টিম দ্রুত ঢাকায় গিয়ে আসামিকে বুধবার সন্ধ্যায় নিয়ে আসে।

ওসি আরও জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। গত ৪ আগস্ট বড়লেখা উপজেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬


দেশ ত্যাগের চেষ্টাকালে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দেশ ত্যাগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।আলী হোসেন গ্রেপ্তার হয়েছেন, যিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শাখার সভাপতি ছিলেন। সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে আলী হোসেন।ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়ের করা মামলার আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থাকার পর তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার (১৮) রাত ১০টায় গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হলে আমাদের একটি টিম দ্রুত ঢাকায় গিয়ে আসামিকে বুধবার সন্ধ্যায় নিয়ে আসে।ওসি আরও জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। গত ৪ আগস্ট বড়লেখা উপজেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত