বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

সরকারি নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।

আতিকুর রহমান রুমন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার নিজস্ব গাড়ি, চালক এবং কেনা জ্বালানি ব্যবহার করবেন। তিনি সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলানগর গিয়েছিলেন তার টয়োটা গাড়িতে, সেখান থেকে সচিবালয়ে এসেছেন সেই গাড়িতেই।’

তিনি আরও বলেন, ‘যানজটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী তার গাড়িবহরের সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছেন। এতদিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকত, কিন্তু আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে। শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীকে সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি জানান, রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম, তা-ও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬


সরকারি নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।আতিকুর রহমান রুমন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার নিজস্ব গাড়ি, চালক এবং কেনা জ্বালানি ব্যবহার করবেন। তিনি সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলানগর গিয়েছিলেন তার টয়োটা গাড়িতে, সেখান থেকে সচিবালয়ে এসেছেন সেই গাড়িতেই।’তিনি আরও বলেন, ‘যানজটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী তার গাড়িবহরের সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছেন। এতদিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকত, কিন্তু আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে। শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীকে সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।’তিনি জানান, রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম, তা-ও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত