মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি ঘর পুড়ে ছাই, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি ঘর পুড়ে ছাই, ৩৫ লক্ষ টাকার ক্ষতি
চান্দিনার জামিরা পাড়া গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ড

চান্দিনার জামিরা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত সাড়ে বারোটার দিকে উপজেলার জামিরা পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে আতিকুল ইসলাম হারেছ, মিজান, আবু কালাম, বিল্লাল হোসেন, সোলাইমান, ইয়াসমিন বেগম, আনোয়ার হোসেন ও আবু মুসা নামের স্থানীয় বাসিন্দাদের মোট ছয়টি বসত ঘর এবং তিনটি পাকের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক আতিকুল ইসলাম হারেছ জানান, গতকাল গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সব মালামাল ও আসবাবপত্রসহ নয়টি ঘর পুড়ে ছারখার হয়ে যায়। আতিকুল ইসলাম হারেছ আরও উল্লেখ করেন যে, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬


চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি ঘর পুড়ে ছাই, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
চান্দিনার জামিরা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত সাড়ে বারোটার দিকে উপজেলার জামিরা পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে আতিকুল ইসলাম হারেছ, মিজান, আবু কালাম, বিল্লাল হোসেন, সোলাইমান, ইয়াসমিন বেগম, আনোয়ার হোসেন ও আবু মুসা নামের স্থানীয় বাসিন্দাদের মোট ছয়টি বসত ঘর এবং তিনটি পাকের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।ক্ষতিগ্রস্ত ঘর মালিক আতিকুল ইসলাম হারেছ জানান, গতকাল গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সব মালামাল ও আসবাবপত্রসহ নয়টি ঘর পুড়ে ছারখার হয়ে যায়। আতিকুল ইসলাম হারেছ আরও উল্লেখ করেন যে, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত