রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়ম ঘটেছে। এসব আসনে পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি জানিয়ে দলটি নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং প্রয়োজন হলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা ও আইনজীবী প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করেছিল। নির্বাচন শেষ হলেও অনেক জায়গায় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোট গণনায় গরমিল, ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। কিছু আসনে ভোর পাঁচটার দিকে ফল ঘোষণা করা হয়েছে, আবার কোথাও দ্রুত ফল প্রকাশ করা হয়েছে, যা সন্দেহের সৃষ্টি করেছে।

তিনি জানান, যেসব আসনে পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ব্যবধানে ফল হয়েছে, সেসব জায়গায় অনিয়মের অভিযোগ তুলেছে দলটি। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের প্রার্থী ডা. আব্দুল মান্নান কয়েকটি কেন্দ্রের ফলের কপি দেখিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি বলেন, কিছু কেন্দ্রে প্রিন্টেড ফলের বদলে হাতে লেখা কাগজ দেওয়া হয়েছে, কোথাও পোলিং এজেন্টের স্বাক্ষর নেই, আবার কোথাও অচেনা ব্যক্তির নাম এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি একটি কেন্দ্রে পেন্সিল দিয়ে ফল লেখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের রাতেই ফল স্থগিতের আবেদন করা হলেও তা আমলে নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

জুবায়ের আরও বলেন, নির্বাচন-পরবর্তী বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। হামলা, মারধর, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। কিছু স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আশা ছিল। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সেই আশা অনুযায়ী নয়। তিনি অভিযোগ করেন, সর্বাধিক আসন পাওয়া দলের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।

জামায়াতের এই নেতা বলেন, পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে এবং যাদের পরাজিত হিসেবে দেখানো হয়েছে, তাদের মধ্যে অনেকেই বিজয়ী হবেন বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আসনগুলোর ফল স্থগিত রেখে পুনর্গণনার উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬


৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়ম ঘটেছে। এসব আসনে পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি জানিয়ে দলটি নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং প্রয়োজন হলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা ও আইনজীবী প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করেছিল। নির্বাচন শেষ হলেও অনেক জায়গায় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোট গণনায় গরমিল, ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। কিছু আসনে ভোর পাঁচটার দিকে ফল ঘোষণা করা হয়েছে, আবার কোথাও দ্রুত ফল প্রকাশ করা হয়েছে, যা সন্দেহের সৃষ্টি করেছে।তিনি জানান, যেসব আসনে পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ব্যবধানে ফল হয়েছে, সেসব জায়গায় অনিয়মের অভিযোগ তুলেছে দলটি। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের প্রার্থী ডা. আব্দুল মান্নান কয়েকটি কেন্দ্রের ফলের কপি দেখিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি বলেন, কিছু কেন্দ্রে প্রিন্টেড ফলের বদলে হাতে লেখা কাগজ দেওয়া হয়েছে, কোথাও পোলিং এজেন্টের স্বাক্ষর নেই, আবার কোথাও অচেনা ব্যক্তির নাম এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি একটি কেন্দ্রে পেন্সিল দিয়ে ফল লেখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের রাতেই ফল স্থগিতের আবেদন করা হলেও তা আমলে নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।জুবায়ের আরও বলেন, নির্বাচন-পরবর্তী বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। হামলা, মারধর, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। কিছু স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আশা ছিল। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সেই আশা অনুযায়ী নয়। তিনি অভিযোগ করেন, সর্বাধিক আসন পাওয়া দলের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।জামায়াতের এই নেতা বলেন, পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে এবং যাদের পরাজিত হিসেবে দেখানো হয়েছে, তাদের মধ্যে অনেকেই বিজয়ী হবেন বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আসনগুলোর ফল স্থগিত রেখে পুনর্গণনার উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত