রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

জানা গেলো কবে হচ্ছে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ

জানা গেলো কবে হচ্ছে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ
ছবি সংগৃহীত

নতুন মন্ত্রিসভার শপথ নিয়ে সম্ভাব্য তারিখ জানা গেছে। আগামী সোমবার হচ্ছে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, ‘১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন এবং শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় ১০০০ অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেয়া হচ্ছে।’

মন্ত্রিসভার সদস্যদের শপথ ১৭ তারিখে হবে না ১৮ তারিখে? এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। বলেছি, যদি আমাদের নির্দেশনা দেওয়া হয় বা জানানো হয় যে নির্দিষ্ট তারিখে শপথ হবে, আমরা সেই অনুযায়ী কাজ করবো। সেটা যদি কালকে হয়, কালকে কাজ করতে হবে। যদি দুইদিন পরে হয়, তাহলে দুইদিন পরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জানার পরেই সঠিক তারিখ বলতে পারবো, তার আগে কিছু বলা সম্ভব নয়।’

মন্ত্রিসভার সদস্য কতজন হবেন- জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, ‘সেটা নির্ভর করে যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার ইচ্ছা। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংসদ সদস্যদের গেজেট নোটিফাইড হয়েছে। জাতীয় সংসদের ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী তিনদিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণও হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই তিনদিন সময় আগামীকাল থেকে শুরু করে ১৫, ১৬ আর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে।’

তিনি বলেন, ‘এই ১৭ তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে নির্বাচিত হবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তখন এই ঘটনাটি জানিয়ে দিবেন যে, তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন।’

এদিকে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়। ত্রয়োদশ নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

সেই গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করেছে ইসি। ঘোষিত ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। শুক্রবার, নির্বাচন কমিশন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। ফলাফল স্থগিত থাকা দুটি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির সহযোগী দলগুলো ৩টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য সহযোগী দলগুলো ৯টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬


জানা গেলো কবে হচ্ছে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নতুন মন্ত্রিসভার শপথ নিয়ে সম্ভাব্য তারিখ জানা গেছে। আগামী সোমবার হচ্ছে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, ‘১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন এবং শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় ১০০০ অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেয়া হচ্ছে।’মন্ত্রিসভার সদস্যদের শপথ ১৭ তারিখে হবে না ১৮ তারিখে? এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। বলেছি, যদি আমাদের নির্দেশনা দেওয়া হয় বা জানানো হয় যে নির্দিষ্ট তারিখে শপথ হবে, আমরা সেই অনুযায়ী কাজ করবো। সেটা যদি কালকে হয়, কালকে কাজ করতে হবে। যদি দুইদিন পরে হয়, তাহলে দুইদিন পরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জানার পরেই সঠিক তারিখ বলতে পারবো, তার আগে কিছু বলা সম্ভব নয়।’মন্ত্রিসভার সদস্য কতজন হবেন- জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, ‘সেটা নির্ভর করে যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার ইচ্ছা। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংসদ সদস্যদের গেজেট নোটিফাইড হয়েছে। জাতীয় সংসদের ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী তিনদিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণও হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই তিনদিন সময় আগামীকাল থেকে শুরু করে ১৫, ১৬ আর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে।’তিনি বলেন, ‘এই ১৭ তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে নির্বাচিত হবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তখন এই ঘটনাটি জানিয়ে দিবেন যে, তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন।’এদিকে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়। ত্রয়োদশ নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।সেই গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করেছে ইসি। ঘোষিত ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। শুক্রবার, নির্বাচন কমিশন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। ফলাফল স্থগিত থাকা দুটি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির সহযোগী দলগুলো ৩টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য সহযোগী দলগুলো ৯টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত