প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন এবং আজকের বিশ্ব ভালোবাসা দিবসের সাথে দ্বিগুণ আনন্দের এই দিনে চিত্রনায়িকা শবনম বুবলী উৎসবের রঙে নিজেকে সাজিয়েছেন। বিশেষ এই দিনে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সামাজিক মাধ্যমে বসন্তের একগুচ্ছ ছবি এবং শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে তাকে বসন্তের বিশেষ সৌন্দর্য গাঁদা ফুল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।
ছবিতে দেখা যাচ্ছে, বসন্তের ঐতিহ্যবাহী হলুদ-সাদা কম্বিনেশনের একটি সুন্দর শাড়িতে সেজেছেন তিনি। তার সাথে মিলিয়ে সাজ এবং কানের ঝুমকো তাকে বেশ প্রাণবন্ত করে তুলেছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।
ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা উৎসবের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন। বসন্তে তার এই নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।
পোস্টটি প্রকাশিত হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন; মন্তব্যের ঘরে তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে বুবলীর বিশেষ পডকাস্ট প্রচারিত হবে। সেখানে তিনি তার ব্যক্তিজীবনের বিভিন্ন চড়াই-উতরাই, শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা এবং সন্তান বীরকে নিয়ে অনেক অজানা কথা শেয়ার করবেন।

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে