রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসী নিহত

বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসী নিহত
ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রবাসীর নিহত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আঞ্জুর মিয়া (৪৫)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার একটি বিয়ের দাওয়াত নিয়ে ধল পূর্ব আশ্রম গ্রামের আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরিণতি হিসেবে আজ শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বিয়ের দাওয়াত দেওয়া- না দেওয়াকে কেন্দ্র করে ধল পূর্ব আশ্রম গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬


বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসী নিহত

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রবাসীর নিহত হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আঞ্জুর মিয়া (৪৫)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার একটি বিয়ের দাওয়াত নিয়ে ধল পূর্ব আশ্রম গ্রামের আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরিণতি হিসেবে আজ শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে।দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বিয়ের দাওয়াত দেওয়া- না দেওয়াকে কেন্দ্র করে ধল পূর্ব আশ্রম গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত