অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তাঁর বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তাঁর আগের পেশায় ফিরে যাবেন। এ জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।’
গণভোট প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘গণভোটের ফলাফল স্পষ্ট করে দেখাচ্ছে, দেশের জনগণ আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। সাধারণ নির্বাচনের তুলনায় গণভোটের শতাংশ হার বাড়ানো একটি স্বাভাবিক বিষয়।’
আলী রীয়াজ আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, তারা সেভাবেই কাজ করবে বলে আমার বিশ্বাস। তারা জনরায়ের দুটি বিষয়কে গুরুত্ব দেবে আশা করি। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, দেশের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতান্ত্রিক উত্তরণের পথ অনেক কঠিন, তবে যদি ঐকমত্য থাকে, তাহলে তা অতিক্রম করা সম্ভব।’
সংস্কারের বিষয়েও আলী রীয়াজ কথা বলেন, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। তিনি জানান, ১৮০ দিনের মধ্যে সংসদের উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে।

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে