শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

কুমিল্লা-৭ আসনে চমক: ধানের শীষকে বড় ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন বিজয়ী

কুমিল্লা-৭ আসনে চমক: ধানের শীষকে বড় ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন বিজয়ী
কুমিল্লা ৭ ( চান্দিনা) আসনে বেসরকারিভাবে বিজয়ী আতিকুল আলম শাওন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী জনাব আতিকুল আলম শাওন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে ফলাফল ঘোষণা করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেন। কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আতিকুল আলম শাওন মোট ৯০,৮১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর রেদওয়ান আহমেদ পেয়েছেন ৪৭,৯২৫ ভোট। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৪২,৮৯৪ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, আসনটিতে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সোলায়মান খান দেয়াল ঘড়ি প্রতীকে ২৪,৫৯৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এহতেশামুল হক হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪,০৮০ ভোট এবং ছড়ি প্রতীক নিয়ে সজল কুমার কর পেয়েছেন ২৫৯ ভোট। চান্দিনা উপজেলার এই নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীর এই বড় জয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬


কুমিল্লা-৭ আসনে চমক: ধানের শীষকে বড় ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন বিজয়ী

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী জনাব আতিকুল আলম শাওন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে ফলাফল ঘোষণা করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেন। কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আতিকুল আলম শাওন মোট ৯০,৮১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর রেদওয়ান আহমেদ পেয়েছেন ৪৭,৯২৫ ভোট। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৪২,৮৯৪ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, আসনটিতে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সোলায়মান খান দেয়াল ঘড়ি প্রতীকে ২৪,৫৯৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এহতেশামুল হক হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪,০৮০ ভোট এবং ছড়ি প্রতীক নিয়ে সজল কুমার কর পেয়েছেন ২৫৯ ভোট। চান্দিনা উপজেলার এই নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীর এই বড় জয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত