ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১০ কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জুনায়েদ হাবিব ৮২০ ভোট কম পেয়ে পিছিয়ে আছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে ৬ হাজার ৬৭৭ ভোট পেয়েছেন। অন্যদিকে, এই আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার ‘হাঁস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৯৭ ভোট।
এই আসনে এবার বিএনপি জোটের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রুমিন ফারহানা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, এই কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন উপজেলার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো আসনের চূড়ান্ত ফলাফলের জন্য সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা অপেক্ষা করছেন।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে