শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ঢাকা-৬ আসনে এগিয়ে ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনে এগিয়ে ইশরাক হোসেন
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এই বিদ্যালয়ের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গেছে, ইশরাক হোসেন মোট ২ হাজার ৮০০ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। ফলাফল অনুযায়ী, এই তিনটি কেন্দ্রে ইশরাক হোসেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩৪ নম্বর কেন্দ্রে সংগৃহীত ১ হাজার ৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক একাই পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট। অন্যদিকে, মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। এই কেন্দ্রে জাতীয় গণভোটের ফলাফলে দেখা গেছে, ১ হাজার ৫১৫টি ‘হ্যাঁ’ ভোট এবং ৩১৫টি ‘না’ ভোট পড়েছে।

একইভাবে ৩৩ নম্বর কেন্দ্রেও ধানের শীষ প্রতীক জয় পেয়েছে। এই কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ৬১৬ ভোট। এই কেন্দ্রে গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি।

অন্যদিকে, ৩৫ নম্বর কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ধানের শীষ প্রতীকে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এই কেন্দ্রে গণভোটের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

বিষয় : ইশরাক হোসেন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬


ঢাকা-৬ আসনে এগিয়ে ইশরাক হোসেন

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।এই বিদ্যালয়ের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গেছে, ইশরাক হোসেন মোট ২ হাজার ৮০০ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। ফলাফল অনুযায়ী, এই তিনটি কেন্দ্রে ইশরাক হোসেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩৪ নম্বর কেন্দ্রে সংগৃহীত ১ হাজার ৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক একাই পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট। অন্যদিকে, মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। এই কেন্দ্রে জাতীয় গণভোটের ফলাফলে দেখা গেছে, ১ হাজার ৫১৫টি ‘হ্যাঁ’ ভোট এবং ৩১৫টি ‘না’ ভোট পড়েছে।একইভাবে ৩৩ নম্বর কেন্দ্রেও ধানের শীষ প্রতীক জয় পেয়েছে। এই কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ৬১৬ ভোট। এই কেন্দ্রে গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি।অন্যদিকে, ৩৫ নম্বর কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ধানের শীষ প্রতীকে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এই কেন্দ্রে গণভোটের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত