শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

হাসনাত আব্দুল্লাহ ভোট দিলেন তার নিজ কেন্দ্রে

হাসনাত আব্দুল্লাহ ভোট দিলেন তার নিজ কেন্দ্রে
হাসনাত আব্দুল্লাহর ভোট দিচ্ছেন তার নিজ কেন্দ্রে- ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭ টা ৪০ মিনিটে দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের নিজ গ্রাম গোপালনগন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এসময় তার সাথে ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সহিদ।

উল্লেখ্য কুমিল্লা- ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ভোট দিয়েছেন বার নিজ ইউনিয়ন এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া উটখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়। এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদে ‍ভিড়।  অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী। 

বিষয় : হাসনাত আব্দুল্লাহ এনসিপি কুমিল্লা-৪

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬


হাসনাত আব্দুল্লাহ ভোট দিলেন তার নিজ কেন্দ্রে

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭ টা ৪০ মিনিটে দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের নিজ গ্রাম গোপালনগন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।এসময় তার সাথে ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সহিদ।উল্লেখ্য কুমিল্লা- ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ভোট দিয়েছেন বার নিজ ইউনিয়ন এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া উটখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়। এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদে ‍ভিড়।  অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী। 

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত