বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ভোটের দিনে মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

ভোটের দিনে মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের দিনের আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নির্বাচন দিনে দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার একটি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এসব কারণে দেশের আবহাওয়ায় আপাতত বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সারাদেশেই প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই চিত্র তুলে ধরা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে দিন ও রাত—উভয় সময়েই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে নির্বাচনের সময় বড় ধরনের কোনো বৈরী আবহাওয়ার শঙ্কা আপাতত নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬


ভোটের দিনে মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের দিনের আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নির্বাচন দিনে দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই।বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার একটি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এসব কারণে দেশের আবহাওয়ায় আপাতত বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সারাদেশেই প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই চিত্র তুলে ধরা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে দিন ও রাত—উভয় সময়েই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে নির্বাচনের সময় বড় ধরনের কোনো বৈরী আবহাওয়ার শঙ্কা আপাতত নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত