বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ঝিনাইদহ-৪ আসনে এজেন্টদের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহ-৪ আসনে এজেন্টদের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ছবি সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানিয়েছেন, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, ২৩টি রেজাল্ট শিটের মধ্যে ২৩টিতে ধানের শীষ এবং ৭টিতে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর রয়েছে।


যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬


ঝিনাইদহ-৪ আসনে এজেন্টদের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার করা হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানিয়েছেন, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।তিনি আরও জানান, ২৩টি রেজাল্ট শিটের মধ্যে ২৩টিতে ধানের শীষ এবং ৭টিতে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত