কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের কাছ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এগুলো উদ্ধার করা হয়।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রী ফরিদ খান বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে দুটি বাজারের ব্যাগ মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে