নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য একটি ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথমবারের মতো দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে। অনেক ভোটার ভোট দিয়েছেন। তাদের দেওয়া ব্যালট পেপার দেশে পৌঁছেছে।
লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।সিইসি জানিয়েছেন, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সবসময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন। আমরা আশা করি, আপনারা যে রিপোর্ট এবং প্রতিবেদন তৈরি করবেন, তা নির্বাচনের সঠিক তথ্য তুলে ধরবে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে